সৌদি আরবে হামলায় নিহত নাঙ্গলকোটের মুফতি নাসরুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-12T16:50:32+06:00
2026-10-12T16:50:32+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সৌদি আরবে হামলায় নিহত নাঙ্গলকোটের মুফতি নাসরুল্লাহ
কুমিল্লা প্রতিনিধি
⏲ ৪:৫০ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
সৌদি আরবে হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মুফতি মুহাম্মদ নাসরুল্লাহ বদরপুরী (৩৫)। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া এই আলেম ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলূম মাদরাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গত শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় হামলার ঘটনা ঘটে। ওই সময় পরবর্তী ফ্লাইটে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় ছিলেন মুফতি নাসরুল্লাহ বদরপুরী। হামলায় গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাদরাসার প্রায় ৪৫ জন শিক্ষক ও কর্মচারীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান মুফতি নাসরুল্লাহ। রিয়াদে পৌঁছানোর পর পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। দলের দায়িত্বে থাকায় তিনিও অন্যদের সঙ্গে বিমানবন্দরে অবস্থান করছিলেন। সেখানেই হামলার শিকার হন তিনি।

নিহতের বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ জানান, রিয়াদ বিমানবন্দরে পৌঁছানোর পর ছেলের সঙ্গে পরিবারের সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তাঁরা ছেলের মৃত্যুর খবর পান।

মুফতি নাসরুল্লাহর মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরে শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, গত ১১ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশির নিহত হওয়ার তথ্য জানায়। তাঁদের একজন মুফতি মুহাম্মদ নাসরুল্লাহ বদরপুরী। অপরজন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মো. শাহেদ আহমেদ। একই ঘটনায় প্রাথমিক হিসাবে মোট ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়।

নিহত মুফতি নাসরুল্লাহ বদরপুরীর মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন স্বজনেরা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত