পাঁচবিবিতে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা

‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-12T16:46:39+06:00
2026-10-12T16:46:39+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা
‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৪:৪৬ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাঁচবিবি থানা প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম। তিনি স্বাগত বক্তব্যও দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস, এসআই আব্দুস সোবাহান, এসআই আলমগীর, এসআই সিরাজুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভা সঞ্চালনা করেন এসআই আলমগীর হোসেন।

বক্তব্যে ওসি তামবিরুল ইসলাম বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের দায়িত্ব। পুলিশ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এ বছর পাঁচবিবি পৌরসভাসহ উপজেলার আটটি ইউনিয়নে মোট ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে পাঁচবিবি উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত