ভিসার মেয়াদ শেষের পথে প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে: বিমানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-12T13:53:06+06:00
2026-10-12T13:53:06+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ভিসার মেয়াদ শেষের পথে প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে: বিমানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৫৩ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
অনেক প্রবাসীর ভিসার মেয়াদ নেই, কর্মস্থলে ফিরতে সমস্যা হচ্ছে; তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

বিমানমন্ত্রী বলেন, সৌদি আরবের যেসব বিমানবন্দরে চলাচল করা যাচ্ছে; সেসব এয়ারপোর্টে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। রিয়াদগামী ১০টি ফ্লাইটে ৩ হাজার ৪৩১ জন যাত্রী যেতে পারেনি। যাত্রীদের ভোগান্তি যেনো কম হয়, সেজন্য বিমানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রিয়াদে হামলার কারণে শুধু বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বের বিমান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী ও ট্রানজিট বিমানের সব যাত্রীই ভোগান্তির শিকার।

এসময় তিনি জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত