পাবনায় নিখোঁজের পরদিন হলুদখেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর সুপ্রভাত মদক (৩৫) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে একটি হলুদখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

2026-10-06T12:24:21+06:00
2026-10-06T12:24:21+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাবনায় নিখোঁজের পরদিন হলুদখেতে মিলল ব্যবসায়ীর মরদেহ
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:২৪ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
প্রতীকী ছবি
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর সুপ্রভাত মদক (৩৫) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে একটি হলুদখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি স্থানীয় কাশিনাথপুর বাজারের ‘দাদাভাই হোটেলে’ ব্যবসা পরিচালনা করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বের হয়ে যান সুপ্রভাত। রাতে বাড়ি ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে একপর্যায়ে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁর মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। মধ্যরাত ১২টার দিকে তার ফোন সচল পাওয়া গেলেও রিং হলেও কেউ রিসিভ করেননি। এরপর মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একটি হলুদখেতে সুপ্রভাত মদকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


জ/রা


  বিষয়:   মরদেহ  উদ্ধার  পাবনা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত