খাগড়াছড়িতে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি

দেশজুড়ে

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে লক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের আওতাধীন এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

2026-10-22T16:53:15+06:00
2026-10-22T16:53:15+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
খাগড়াছড়িতে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি
⏲ ৪:৫৩ পিএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে লক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের আওতাধীন এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙা সেনা জোনের আওতাধীন বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, সার্জারী, ডায়াবেটিস ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করেন।  

ঢাকা থেকে আসা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা: আব্দুল জলিল, গাইনি বিশেষজ্ঞ ডা: কামরুন্নাহার ডলি, সার্জারি বিশেষজ্ঞ ডা: নার্গিস আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মেজর  রায়হান, মেডিসিন বিশেষজ্ঞ ডা: ক্যাপ্টেন রাফিউল, ডায়াবেটিস, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসকগন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ  এবং  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

মাটিরাঙা সেনা জোনের উদ্যাগে পৌরসভা ও সদর ইউনিয়ন এবং বাইল্যাছড়ি রাবার বাগান এলাকার অসহায় দুঃস্থ প্রায় ৭ শতাধিক পাহাড়ী-বাঙালি  মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শসহ ওষুধ  বিতরন করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি পিএসসি, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার জেডএসও মেজর মো.সামিউল হক, সহ পদস্থ সামরিক কর্মকর্তা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসা রোগী, গণমাধ্যমকর্মীরা।

মাটিরাঙ্গা সেনা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্বের অংশ। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। 


  বিষয়:   খাগড়াছড়ি  মেডিকেল ক্যাম্প  স্বাস্থ্যসেবা  বঞ্চিত 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত