ঘুষকাণ্ডে ভাইরাল সেই এএসআই প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-06T11:27:47+06:00
2026-10-06T11:27:47+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ঘুষকাণ্ডে ভাইরাল সেই এএসআই প্রত্যাহার
হবিগঞ্জ প্রতিনিধি
⏲ ১১:২৭ এএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসার পর ওই কর্মকর্তাকে রাতেই প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপরই তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই ওই এএসআইকে রাতেই প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। তবে ভিডিওটির সত্যতা এবং এর পেছনের প্রকৃত ঘটনা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পুলিশ জানিয়েছে, তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত