যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিখোঁজ ৬

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নানটাকেট দ্বীপের উপকূলে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে কোস্ট গার্ড। বিমানটিতে থাকা ছয়জন এখনো নিখোঁজ। তাদের সন্ধানে রাতভর এবং রোববার (৪ অক্টোবর) পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

2026-10-04T20:25:44+06:00
2026-10-04T20:25:44+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিখোঁজ ৬
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:২৫ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নানটাকেট দ্বীপের উপকূলে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে কোস্ট গার্ড। বিমানটিতে থাকা ছয়জন এখনো নিখোঁজ। তাদের সন্ধানে রাতভর এবং রোববার (৪ অক্টোবর) পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল শনিবার ভোরে বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে রওনা হওয়া একটি গালফস্ট্রিম জেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কোস্ট গার্ডকে জানায়। কয়েক ঘণ্টা পর নানটাকেটের উপকূলীয় এলাকায় ওই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

বিমানটি চারজন ক্রু ও দুই যাত্রী ছিলেন। বিমানটি কানাডায় নিবন্ধিত ছিল। তারা বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিলেন। কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন জানিয়েছেন, চারজন ক্রুই কানাডার নাগরিক। বাকি দুজন বারমুডার নাগরিক বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন ওই বিমানটি স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে বারমুডা ত্যাগ করে। বেশির ভাগ সময় এটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৩ হাজার ফুট নিচে নেমে যায়।

বিমানটির শেষ মুহূর্তের একটি অডিও রেকর্ডিংও প্রকাশ পেয়েছে। তাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে জিজ্ঞাসা করতে শোনা যায়, তিনি কি ‘দৃষ্টিসীমা ছাড়া’ অবতরণের চেষ্টা করছেন। পাইলটের জবাব রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যায়নি। পরে কন্ট্রোলার নিশ্চিত করেন, যোগাযোগ ছিন্ন হওয়ার ঠিক আগে পাইলট জরুরি অবস্থার ঘোষণা দিয়েছিলেন।

নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি মার্কিন কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট। তিনি সবার নিরাপদ প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেছেন।

এদিকে, জরুরি চিকিৎসা পরিবহনে নিয়োজিত কানাডার অন্টারিওভিত্তিক ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে এখনও মুখ খোলেনি।


জ/রা


  বিষয়:   যুক্তরাষ্ট্র  উদ্ধার  এয়ার অ্যাম্বুলেন্স 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত