রাশেদুল কাওসার জীবনের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-04T18:02:16+06:00
2026-10-04T18:02:16+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
রাশেদুল কাওসার জীবনের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:০২ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন সাবেক আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলছে।

আবেদনে আরও বলা হয়, তদন্তকালে রাশেদুল কাওসার জীবনের ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক জানায়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে, আসামি তাঁর ঘনিষ্ঠজনদের মাধ্যমে ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তদন্ত শেষ হওয়ার আগে এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর করা হলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করে দুদক। এর পরিপ্রেক্ষিতেই আদালত রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত