বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড আবেদন

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-03T15:02:44+06:00
2026-10-03T15:02:44+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড আবেদন
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:০২ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামী নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন। দুপুরে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর এক দিন আগে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। লাগেজ পেতে দেরি হওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত