ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (০৪ অক্টোবর) দিল্লিতে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

2026-10-04T17:03:13+06:00
2026-10-04T17:03:13+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:০৩ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (০৪ অক্টোবর) দিল্লিতে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন জয়শঙ্কর নিজেই। তিনি জানান, বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদায়ী সাক্ষাতে স্বাগত জানিয়েছেন তিনি।

দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশি হাইকমিশনারের ভূমিকার প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে তার অবদানের কথাও উল্লেখ করেন জয়শঙ্কর।

বিদায়ী সাক্ষাতে রিয়াজ হামিদুল্লাহর পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

জ/রা

  বিষয়:   ভারত  জয়শঙ্কর  বৈঠক  বাংলাদেশ 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত