গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-03T19:04:24+06:00
2026-10-03T19:04:24+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৭:০৪ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদিত সীমার বেশি গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় গোপালগঞ্জে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের চর সোনাকুর এলাকার শ্মশান ব্রিজসংলগ্ন মোসার্স নিপুন প্রযুক্তির গোডাউনে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আজম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোসার্স নিপুন প্রযুক্তির গ্যাস সিলিন্ডার ডিলার শেখ যোবায়ের শেখের গোডাউনে অভিযান চালিয়ে বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করার পাশাপাশি অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি গ্যাস সিলিন্ডার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

পরে এসব অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ব্যবসায়ী শেখ যোবায়ের শেখকে ২ লাখ টাকা জরিমানা করেন।

শেখ যোবায়ের শেখ আওয়ামী লীগ নেতা মো. আবু দাউদের ছেলে এবং বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর ভাতিজা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আজম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত