গাজীপুরে পোশাক কারখানায় আগুন, উদ্ধার ৭০ শ্রমিক

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-03T18:54:54+06:00
2026-10-03T18:54:54+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, উদ্ধার ৭০ শ্রমিক
গাজীপুর প্রতিনিধি
⏲ ৬:৫৪ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করে। এ সময় কারখানার সাততলা ভবনের ছাদে আটকে পড়া প্রায় ৭০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, দুপুরে সিটি করপোরেশনের গাছা থানার ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় অবস্থিত পোশাক কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের পরিমাণ বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

সাইদুল আলম চৌধুরী আরও জানান, আগুন নেভানোর পাশাপাশি সাততলা ভবনের ছাদে আটকে পড়া প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ছাদে আটকে পড়া শ্রমিকসহ সেখানে থাকা অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুন লাগার কারণ এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার আশপাশে পুকুর বা পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত