‎পাঁচবিবিতে আন্তঃনগর সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-03T17:44:24+06:00
2026-10-03T17:44:24+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
‎পাঁচবিবিতে আন্তঃনগর সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৫:৪৪ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনে আন্তঃনগর সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ রা অক্টোবর শনিবার সকাল ৭টায় পাঁচবিবি  রেলস্টেশনে এলাকার  শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র,-জনতা ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন, পাঁচবিবি শিক্ষার্থীর সমিতির সভাপতি ও ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান,সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, সরাইল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, সহকারি অধ্যাপিকা কৃষ্ণা কুমারি,অধ্যাপক আব্দুল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম, রহমত আলী,বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আহসান হাবীব (এসপি),অবসর প্রাপ্ত আর্মি অফিসার মিজানুর রহমান, প্রাইমারির প্রধান শিক্ষক কামরুজ্জামান, পাঁচবিবি মহিলা কলেজের সহকারী অধ্যাপক বাপ্পী,সহকারী শিক্ষক পলাশ, অধ্যাপক আকন্দ সোলায়মান, মুরাদ  ও ফিরোজ  হোসেন ফাইনসহ আরো অনেকেই ।

‎বক্তারা বলেন, পাঁচবিবি রেল স্টেশনে আন্তঃনগর রুপসা সীমান্ত, চিলাহাটি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেসসহ সকল ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে। কোন বৈষম্য আমরা মেনে নেব না।

‎আক্কেলপুর উপজেলার মতো জায়গায় যদি সকল ট্রেনের যাত্রা বিরতি থাকে তাহলে পাঁচবিবিতে কেন যাত্রা বিরতি দেয়া হবে না। তাই পাঁচবিবির সকল শ্রেণীর মানুষের প্রাণের দাবি পাঁচবিবিতে আন্তঃনগর সকল ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে।

‎বক্তারা আরো বলেন,জয়পুরহাট জেলার মধ্যে পাঁচবিবি উপজেলা ব্যবসা বাণিজ্যের জন্য একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম উপজেলা।এই উপজেলার শত শত মানুষজন ব্যবসায়ীক কাজে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায়।এখানকার ছেলেমেয়েরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এছাড়াও রাজশাহী, ঢাকা, খুলনায় অত্র সারা বাংলাদেশেই এলাকার মানুষের চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে।

তাই সরকার প্রধান এবং মাননীয় রেলওয়ে মন্ত্রীর প্রতি আকুল আবেদন খুব শীঘ্রই যেন পাঁচবিবিতে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দেয়া হয়, তা না হলে আগামীতে পাঁচবিবির গণমানুষ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত