লালমনিরহাট সীমান্তে পিস্তল-গুলি ও সন্দেহজনক ৫ কোটি টাকার আইস উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

দেশজুড়ে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

2026-10-03T16:54:14+06:00
2026-10-03T16:54:14+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
লালমনিরহাট সীমান্তে পিস্তল-গুলি ও সন্দেহজনক ৫ কোটি টাকার আইস উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি
⏲ ৪:৫৪ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
ফাইল ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (৩ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটের দিকে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান পরিচালনা করা হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় সীমান্তের দিক থেকে আসা চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। আর উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে। একই সঙ্গে অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অস্ত্র-মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। তবে উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে।


  বিষয়:   কুড়িগ্রাম  অস্ত্র  গুলি  মাদকদ্রব্যে  অভিযান  মালামাল 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত