সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-03T16:39:41+06:00
2026-10-03T16:39:41+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সিলেট প্রতিনিধি
⏲ ৪:৩৯ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান চালায়।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুঁটকি, চকলেট, সুপারি ও চিনি জব্দ করা হয়েছে। জব্দ করা চোরাচালানি পণ্যের মোট মূল্য ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত