ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে : ট্রাম্প

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া কিংবা সমঝোতায় পৌঁছানোর বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-10-01T09:10:56+06:00
2026-10-01T09:10:56+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে : ট্রাম্প
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:১০ এএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
ডোনাল্ড ট্রাম্প
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া কিংবা সমঝোতায় পৌঁছানোর বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এখন একটি সিদ্ধান্ত নিতে হবে, হয়তো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া, নয়তো একটি চুক্তিতে পৌঁছানো। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হয়তো তাদের উড়িয়ে দিতে হবে। আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। তাদের উড়িয়ে দেব, অথবা একটি চুক্তি করব।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই অচলাবস্থা আর বেশি দিন চলবে না। সময় এসে গেছে। একভাবে হোক বা অন্যভাবে, এটি খুব শিগগিরই শেষ হবে। 

ইরান ইস্যুতে ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তার বক্তব্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনার পাশাপাশি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পথও খোলা রাখার ইঙ্গিত পাওয়া গেছে।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ তৈরি হয়েছে। তবে ওয়াশিংটন শেষ পর্যন্ত সামরিক অভিযান নাকি কূটনৈতিক সমঝোতার পথ বেছে নেবে, তা এখনো নিশ্চিত নয়।



জ/রা


  বিষয়:   ট্রাম্প  ইরান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত