গোপালগঞ্জের উলপুরে পরিত্যাক্ত বাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি :

দেশজুড়ে

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর থেকে ইমাম মৃধা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

2026-09-30T20:38:41+06:00
2026-09-30T20:38:41+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জের উলপুরে পরিত্যাক্ত বাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি :
⏲ ৮:৩৮ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর থেকে ইমাম মৃধা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা ইমাম মৃধা নামের ওই যুবককে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখে। নিহত ইমাম উলপুর গ্রামের জহিরুল মৃধার ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলেন।

বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৌলতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম  জানান, পরিত্যক্ত একটি ঘরের জানালার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ইমামের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।

জ/শা 



Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত