নীল শাড়িতে রাজকীয় সাজে কৌশানি মুখার্জি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-30T21:01:23+06:00
2026-09-30T21:01:23+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
নীল শাড়িতে রাজকীয় সাজে কৌশানি মুখার্জি
বিনোদন ডেস্ক
⏲ ৯:০১ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন স্টাইলের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবার নীল শাড়িতে রাজকীয় সাজে ধরা দিয়ে অনুরাগীদের মুগ্ধ করেছেন কৌশানি।

সম্প্রতি শেয়ার করা ছবিগুলোতে কৌশানির চোখধাঁধানো সাজ নজর কেড়েছে। গাঢ় নীল রঙের জমকালো ব্লাউজে দেখা গেছে তাকে। ভারী সিক্যুইন ও মিরর ওয়ার্কের নকশায় ব্লাউজটিতে যোগ হয়েছে আলাদা আভিজাত্য। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে কৌশানি লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’

ব্লাউজের সঙ্গে মাল্টিকালারের পেসলে প্রিন্টের নীল শাড়ি পরেছেন অভিনেত্রী। শাড়িতে রয়েছে ভারী এমব্রয়ডারির কাজ। পুরো সাজে রাজকীয় আবহ আনতে গলায় পরেছেন হেভি স্টোন ওয়ার্কের স্টেটমেন্ট নেকলেস। সঙ্গে ছিল মানানসই দুল ও হাতে চওড়া ব্রেসলেট।

চুলে বড় ওয়েভি কার্ল এবং স্মোকি মেকআপে কৌশানির লুক পেয়েছে আরও গ্ল্যামারাস মাত্রা। তার মায়াবী রূপের ছবিগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে।

বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় কৌশানি মুখার্জির। পরবর্তী সময়ে অভিনয় দক্ষতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে নিজের জায়গা তৈরি করে নেন এই অভিনেত্রী।

জ/উ



Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত