‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন শুরু ১ অক্টোবর

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-30T20:56:30+06:00
2026-09-30T20:56:30+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন শুরু ১ অক্টোবর
বিনোদন ডেস্ক
⏲ ৮:৫৬ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র ভূমিকা দীর্ঘদিনের। এ আয়োজনের মাধ্যমে উঠে এসেছেন অনেক শিল্পী ও তারকা। মাঝখানে দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত বছর আবারও অনুষ্ঠানটি চালু হয়। সেই আসরেও ব্যাপক সাড়া পাওয়া যায়।

এবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নতুন আয়োজন। আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে প্রতিযোগিতাটির নিবন্ধন কার্যক্রম শুরু হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে। এরপর দেশকে আটটি বিভাগে ভাগ করে হবে বিভাগীয় বাছাই। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরা চূড়ান্ত বাছাইয়ে সেরা দশে জায়গা করে নেওয়ার জন্য অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিত বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় লড়বেন। চূড়ান্ত বাছাই (সেরা দশ) ও ফাইনাল প্রতিযোগিতা-দুই পর্বই অনুষ্ঠিত হবে ঢাকা কেন্দ্রে।

এবার ১৮টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো-অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, নজরুল সংগীত (দলীয়), রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত।

‘ক’ শাখায় ছেলে-মেয়ে উভয় প্রতিযোগীর বয়স ৬ থেকে ১১ বছরের নিচে হতে হবে। আর ‘খ’ শাখায় অংশগ্রহণকারীদের বয়সসীমা ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

তবে ক্বিরাত প্রতিযোগিতা হবে আলাদা নিয়মে। এ বিষয়ে কোনো শাখা বিভাজন থাকবে না। অংশগ্রহণকারীদের বয়স ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর হতে হবে। ক্বিরাত প্রতিযোগিতা শুধু বিভাগীয় ও ফাইনাল-এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।

প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন-যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক বিষয়ে অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

নিবন্ধন ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট [www.btv.gov.bd](http://www.btv.gov.bd) এবং ‘নতুন কুঁড়ি’র ওয়েবসাইট [www.notunkuri.gov.bd-তে](http://www.notunkuri.gov.bd-তে) পাওয়া যাবে।

জ/উ



Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত