রাজনীতিতে গুণগত পরিবর্তন চান প্রধানমন্ত্রী: প্রেস সচিব

জবাবদিহি ডেস্ক

জাতীয়

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগ্রহী বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

2026-09-30T17:48:51+06:00
2026-09-30T17:48:51+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
রাজনীতিতে গুণগত পরিবর্তন চান প্রধানমন্ত্রী: প্রেস সচিব
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪৮ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগ্রহী বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সালেহ শিবলী জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনে রুটিন বক্তব্যের বাইরে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০টি পৃথক আয়োজনে বক্তব্য দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফরের সঙ্গে অতীতের সরকারপ্রধানদের জাতিসংঘ সফরের তুলনা তুলে ধরে প্রেস সচিব বলেন, এর আগে ২৯২ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাওয়ার রেকর্ড রয়েছে। এবার প্রধানমন্ত্রী মাত্র ৩৫ জন সফরসঙ্গী নিয়ে সাধারণ বিমানে যাওয়া-আসা করেছেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের আমলে’ মানুষের অধিকার কুক্ষিগত করা হয়েছিল এমন দাবি তুলে এখন বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে।

সালেহ শিবলী আরও বলেন, সরকারের মানবিকতা ও পরমতসহিষ্ণুতাকে দুর্বলতা হিসেবে দেখা ঠিক হবে না।

জ/শা 



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত