চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-28T08:38:02+06:00
2026-09-28T08:38:02+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ এএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের প্রায় চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা এলাকা থেকে জিসানকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে মরদেহের গলা ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

তবে কারা জিসানকে অপহরণ করেছে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]