ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-28T08:31:31+06:00
2026-09-28T08:31:31+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ এএম 
সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছে।

বাজারের তথ্যমতে, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮২ ডলার বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়।

সাম্প্রতিক দিনগুলোতেও তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। গত বৃহস্পতিবার ব্রেন্টের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৬০ ডলারে উঠেছিল। দিনের একপর্যায়ে তা ১০৮ ডলারের কাছাকাছিও পৌঁছায়। পরে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার খবর প্রকাশিত হলে শুক্রবার দাম কিছুটা কমে ১০৫ দশমিক ৭ ডলারে নেমে আসে।

হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তাই সাম্প্রতিক তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। স্বাভাবিক সময়ে বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয়। ফলে প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলে বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে, যার প্রভাব পড়ে তেলের বাজারে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি রোডম্যাপ প্রস্তাব করেছে তেহরান। ট্রাম্প পরে ওই প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]