ফিলিস্তিন সংকট দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফেরানোর আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-27T08:10:44+06:00
2026-09-27T08:10:44+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ফিলিস্তিন সংকট দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফেরানোর আহ্বান চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ এএম 
সংগৃহীত ছবি
ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে, ফিলিস্তিনের শাসনব্যবস্থা ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক বিরোধ সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার ওপর জোর দিয়েছে বেইজিং।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন।

হান ঝেং বলেন, ফিলিস্তিন সংকটকে যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে নিতে হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক পথে নেতৃত্ব দেওয়া।

ফিলিস্তিন সংকটের প্রসঙ্গে হান ঝেং পশ্চিম তীরে শাসনব্যবস্থা আরও কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ‘ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে’-এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনেও দ্রুত অগ্রগতির আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জাতিসংঘের কাঠামো এবং নিরাপত্তা পরিষদের কর্তৃত্বের প্রতি সম্মান দেখানোর ওপরও জোর দেন চীনের ভাইস প্রেসিডেন্ট। সূত্র: আনাদোলু এজেন্সি

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]