কক্সবাজারে চাঁদের গাড়ি দুর্ঘটনায় ১ পর্যটক নিহত, আহত ১৩

কক্সবাজার প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-28T08:26:37+06:00
2026-09-28T08:26:37+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কক্সবাজারে চাঁদের গাড়ি দুর্ঘটনায় ১ পর্যটক নিহত, আহত ১৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ এএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকায় বেপরোয়া গতির চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও ১৩ পর্যটক গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, রাজধানী ঢাকা থেকে আসা ১৪ জনের একটি পর্যটক দল মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে চাঁদের গাড়িতে করে কক্সবাজার শহরে ফিরছিলেন। পথে রেজুখাল এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা ১৪ জনই গুরুতর আহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হাবিব নামে এক পর্যটককে মৃত ঘোষণা করেন। নিহত হাবিব রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত ১৩ জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর চাঁদের গাড়ির চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে। পাশাপাশি চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আহত এক পর্যটক জানান, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কয়েকবার গতি কমানোর জন্য তাকে সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। একপর্যায়ে রেজুখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]