দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

দেশজুড়ে

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

2026-09-27T15:37:09+06:00
2026-09-27T15:37:09+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ প্রচারণায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। বিশেষ করে বাড়ি ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান,দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ সাত্তার, এমওডিসি ডা. মেহেদী হাসান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন ভূঁইয়া, এমটিইপিআই মো. বিল্লাল তালুকদার, পৌর স্বাস্থ্য পরিদর্শক ছালমা আক্তার, স্বাস্থ্য সহকারী মো. সেলিম মিয়া, স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেন, পৌর স্যানিটারি ইন্সপেক্টর কামরুজ্জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানানো হয়।

জ/শা





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]