বামনা সরকারি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর বামনা (বরগুনা) প্রতিনিধি:

দেশজুড়ে

2026-09-24T19:03:14+06:00
2026-09-24T19:03:14+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বামনা সরকারি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর বামনা (বরগুনা) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম 
ফাইল ছবি
বরগুনার বামনা সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা পরিবেশ, নিয়ম-শৃঙ্খলা ও একাদশ শ্রেণির পাঠ কার্যক্রমের সঙ্গে পরিচিত করে তুলতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন। এ সময় কলেজের শিক্ষক মো. রিয়াদুল কাদের, মো. মাসুদুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান এবং বামনা সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে কলেজের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গড়তে এখন থেকেই দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

শিক্ষকরা বলেন, উচ্চশিক্ষার প্রথম ধাপে কলেজজীবন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

ওরিয়েন্টেশন ক্লাসে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কলেজের নতুন পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা পেয়ে তারা আনন্দ প্রকাশ করে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও যোগাযোগের সুযোগ তৈরি হয়। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা মেনে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখবে।

জ/শা 





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]