গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে।

2026-09-24T14:53:27+06:00
2026-09-24T15:11:34+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৩:১১ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮’র বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আসামিদের হাজির করা হয়।

আজান আলী শরীফ ও আসামি পক্ষের আইনজীবী আলমগীর হোসেন আপসের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুইপক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়ে গেছে। ইতোমধ্যে টাকা দেয়া হয়ে গেছে। আসামিরা জামিন বা খালাস পেলে কোনো আপত্তি নেই বাদীর।’

একটি জীবনের মূল্য ৯ লাখ টাকা হতে পারে? এমন প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন, নিহত পথচারী প্রতিবন্ধী ছিলেন। বাদীরা মনে করেছেন আপস করবেন। তারা এ আপসে খুশি।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলার শুনানি পরবর্তীতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ হবে।




জ/রা




  বিষয়:   রাজধানী  দুর্ঘটনা  বাকপ্রতিবন্ধী  মৃত্যু 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]