গুরুদাসপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

মোঃ মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

দেশজুড়ে

2026-09-24T17:25:12+06:00
2026-09-24T17:25:12+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ
মোঃ মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
ফাইল ছবি
দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর শহরের চাঁচকৈড় বাজারের রসুনহাটা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব মো. আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. দুলাল সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব সুফি মো. আবু সাইদ।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে দুলাল সরকার বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির সাত দিনের কর্মসূচি চলমান থাকবে।

তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের পাশে রয়েছে এবং জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

জ/শা





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]