বামনায় ফাইজুন্নেসা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর বামনা (বরগুনা) প্রতিনিধি:

দেশজুড়ে

2026-09-24T18:03:14+06:00
2026-09-24T18:03:14+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বামনায় ফাইজুন্নেসা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর বামনা (বরগুনা) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম 
ফাইল ছবি
বরগুনার বামনা উপজেলার বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে শিক্ষক মুজিবুর রহমান, বিপ্লব হোসেন, বীরেন, মাইনুল ইসলাম, শাহাবুদ্দীন, শরিফ, কামাল, জাকির, রাজু, রুবেল, মুকুল, তরিকুল ইসলাম হাসিব ও তৈওব আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি ও শিক্ষার পরিবেশ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার পাশাপাশি কলেজের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষাজীবনে সফলতার জন্য নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে মনোযোগী হতে হবে।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের সুন্দর, সুশৃঙ্খল ও সফল শিক্ষাজীবন কামনা করেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা।

ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম ও পরিবেশের সঙ্গে পরিচিত করার পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

জ/শা






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]