রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
জ/উ