কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নারী পুলিশ সদস্যরাও অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযানে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার ছাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জ/উ