পলাতক ফ্যাসিস্টরা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে: রিজভী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-23T18:39:44+06:00
2026-09-23T18:39:44+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
পলাতক ফ্যাসিস্টরা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে: রিজভী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। আর এতে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা বাতাস দিচ্ছে।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জ্বালানির দাম বেড়েছে দাবি করে একটি পক্ষ সড়কে নেমেছে। তবে পৃথিবীর অনেক দেশেই বর্তমানে সংকট চলছে। বিরোধী দলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি।”

জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে রিজভী বলেন, এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বিষয় বোঝে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, এত সংকটের পরও সরকার জনগণকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]