আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৫ ঘন্টা গ্যাস থাকবে না

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না। আজ সোমবার সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

2026-09-21T21:57:15+06:00
2026-09-21T21:57:15+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৫ ঘন্টা গ্যাস থাকবে না
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ পিএম 
প্রতীকী ছবি
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না। আজ সোমবার সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়াও এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জ/বা

  বিষয়:   দেশজুড়ে  রাজধানী  গ্যাস  তিতাস 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]