বরগুনায় শ্রেষ্ঠ ওসি ইয়াকুবসহ পাঁচ পুলিশ সদস্যকে পুরস্কৃত

ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর, বামনা (বরগুনা) প্রতিনিধি

দেশজুড়ে

বরগুনা জেলায় গত আগস্ট মাসের পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন। একই সঙ্গে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে আমতলী থানার আরও পাঁচ পুলিশ সদস্য জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

2026-09-20T19:04:40+06:00
2026-09-20T19:04:40+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বরগুনায় শ্রেষ্ঠ ওসি ইয়াকুবসহ পাঁচ পুলিশ সদস্যকে পুরস্কৃত
ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর, বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম 
বরগুনায় শ্রেষ্ঠ ওসি ইয়াকুবসহ পাঁচ পুলিশ সদস্যকে পুরস্কৃত
বরগুনা জেলায় গত আগস্ট মাসের পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন। একই সঙ্গে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে আমতলী থানার আরও পাঁচ পুলিশ সদস্য জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বরগুনা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভায় কর্মদক্ষতার ভিত্তিতে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়।

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার, জনসেবা ও সামগ্রিক কর্মদক্ষতার বিবেচনায় ওসি মো. ইয়াকুব হোসাইনকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। এছাড়া আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. ইয়াকুব হোসাইন বলেন, এ অর্জন তার একার নয়। আমতলী থানার সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং স্থানীয় জনগণের সহযোগিতার ফলেই এ স্বীকৃতি এসেছে।

তিনি বলেন, এ স্বীকৃতি দায়িত্ববোধ ও জবাবদিহিতা আরও বাড়িয়েছে। আগামী দিনেও মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনের পাশাপাশি জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যেতে চান।

সভায় বরগুনা জেলা পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনবান্ধব পুলিশিং আরও জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

জ/রা

  বিষয়:   বরগুনা  পুলিশ  শ্রেষ্ঠ অফিসার  মো. ইয়াকুব হোসাইন 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]