সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা দলিল লেখক সমিতির আয়োজনে শহরের রেলওয়ে মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার পাঁচটি থানার বিভিন্ন দলিল লেখক অফিস থেকে দলিল লেখকরা অংশ নেন।
এ সময় বক্তারা দলিল লেখকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের সাত দফা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আবু বকর সিদ্দিক।
সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও সদর ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সহ-সভাপতি মো. আশরাফুল আলম, সহ-সভাপতি ও তুষভান্ডার দলিল লেখক সমিতির সভাপতি মো. এ.টি.এম মুসা শামীম এবং জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ এবং সদর দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ এস.এম. শফিকুল ইসলাম লিখন।
সমাবেশে বক্তারা বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা প্রয়োজন। দাবি আদায়ে সবাইকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সমাবেশে জেলার বিভিন্ন এলাকার দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
জ/বা