মোদির জন্মদিনের অনুষ্ঠানে না আসায় শিক্ষার্থীদের জরিমানা

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ দিয়ে তোলপাড় সৃষ্টি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) জম্মু।

2026-09-20T17:57:18+06:00
2026-09-20T18:12:07+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
আইআইএম জম্মুর নোটিশে তোলপাড়
মোদির জন্মদিনের অনুষ্ঠানে না আসায় শিক্ষার্থীদের জরিমানা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৬:১২ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ দিয়ে তোলপাড় সৃষ্টি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) জম্মু।

অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। যারা উপস্থিত হননি, তাদের কাছ থেকে ৫০০ রুপি জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ নানা মহলে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর ছিল নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানেও মোদির জন্মদিন পালনে নানা উদ্যোগ দেখা যায়। এরই অংশ হিসেবে আইআইএম জম্মু প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করেছিল।

তবে বাদ সাধে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে জারি করা কড়াকড়ি নোটিশ। জানা গেছে, ওই অনুষ্ঠানে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের ডিন বা ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি শৃঙ্খলাভঙ্গের নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক ছিল। যারা আসেননি, তাদের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতে হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, একমাত্র শারীরিক অসুস্থতার কারণেই ছাড় পাওয়া সম্ভব। তবে সে ক্ষেত্রে ক্যাম্পাসের মেডিকেল সেন্টার ‘সঞ্জীবনী’ থেকে প্রয়োজনীয় লিখিত প্রমাণপত্র ও চিকিৎসকের বিশ্রামের পরামর্শ জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বরের মধ্যে উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে ৫০০ রুপি জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়।

এ ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বিষয়টি রাজনৈতিক আঙিনায় গড়ালে সরব হয় কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ নসীর হুসেন প্রশ্ন তুলে বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে শিক্ষার্থীদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে? শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যেকোনো রাজনৈতিক প্রচার-প্রচারণা থেকে দূরে রাখা উচিত।’

ব্যাপক বিতর্কের মুখে সাফাই গাইছে আইআইএম জম্মু কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের এক মুখপাত্র দাবি করেছেন, কোনো শিক্ষার্থীর কাছ থেকেই প্রকৃতপক্ষে জরিমানা আদায় করা হয়নি। পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘পাঠ্যক্রমের বাইরের এসব কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়তা করে।’

তবে তোপের মুখে পড়ে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক করার ওই বিতর্কিত নিয়মটি পর্যালোচনা করতে শিগগিরই বৈঠক ডাকা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।


জ/রা




  বিষয়:   নরেন্দ্র মোদি  জন্মদিন  শিক্ষার্থী  জরিমানা 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]