আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও কথিত অপতৎপরতায় সরকার কিংবা জনগণ মোটেও শঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

2026-09-20T18:13:11+06:00
2026-09-20T18:13:11+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম 
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও কথিত অপতৎপরতায় সরকার কিংবা জনগণ মোটেও শঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ এবং পার্কিং করে রাখা বাসে অগ্নিসংযোগের ঘটনার কঠোর সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব অপতৎপরতা চালানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলসহ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া ঘটনায় জড়িতদেরও ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অন্যান্য ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।

তিনি বলেন, এসব অপতৎপরতায় জনগণ ও সরকার মোটেও শঙ্কিত নয়। দেশবাসী ইতোমধ্যে তাদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে।

বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে যেকোনো রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা এবং কর্মসূচি পালনের অধিকার রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বিরোধী দলের লংমার্চগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা করেছে।

রাজনীতিতে জনমতের মাধ্যমেই সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব হলো শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে যেকোনো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে উদাসীনতার কারণে এ সংকট তৈরি হয়েছে। বিগত আমলের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট দেখা দিলেও বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে গুরুত্ব দিয়েছে।

তিনি জানান, দেশের শিল্প খাতে গ্যাসের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে ইতোমধ্যে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুত গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে রাজধানীর তেজগাঁওয়ের একটি মসজিদে গোপন বৈঠকের ঘটনায় আটক ব্যক্তিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, গত শুক্রবার নামাজ শেষে সেখানে গোপন বৈঠক করার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমন ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জ/শা 





  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]