পাকিস্তানের পুলিশ লাইন্স মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।

2026-09-19T20:28:18+06:00
2026-09-19T20:28:18+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
পাকিস্তানের পুলিশ লাইন্স মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম 
পাকিস্তানের পুলিশ লাইন্স মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গি হামলা ও আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জড়িত অবশিষ্ট সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় কোহাত পুলিশ লাইন্স সংলগ্ন একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পর একাধিক সশস্ত্র হামলাকারী পুলিশ কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করে এবং গুলি চালায়।

বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে মসজিদে থাকা মুসল্লি ও পুলিশ সদস্যরা হতাহত হন। হামলায় পুলিশ সদর দফতরের প্রধান প্রাচীর ও কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও নিকটস্থ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলা বেড়েছে। কোহাতের এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের সরকার ও স্থানীয় প্রশাসন।


জ/রা




  বিষয়:   পাকিস্তান  মসজিদ 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]