নতুন নিষেধাজ্ঞা আইনে ট্রাম্পের স্বাক্ষর: চাপে রাশিয়া ও ইরান

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ আরও সম্প্রসারণের লক্ষ্যে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-09-19T18:16:34+06:00
2026-09-19T18:16:34+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
নতুন নিষেধাজ্ঞা আইনে ট্রাম্পের স্বাক্ষর: চাপে রাশিয়া ও ইরান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম 
নতুন নিষেধাজ্ঞা আইনে ট্রাম্পের স্বাক্ষর: চাপে রাশিয়া ও ইরান
ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ আরও সম্প্রসারণের লক্ষ্যে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার ট্রাম্প এইচআর ৫৩৩৪ বিলে স্বাক্ষর করেন। আইনটির নাম ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। এর মাধ্যমে রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা, শুল্ক ও বিভিন্ন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা অনুমোদন ও সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।

ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন আইনের ফলে সেগুলো আরও পাঁচ বছর বহাল থাকবে।

ওয়াশিংটনের নতুন ও কঠোরতর নিষেধাজ্ঞাগুলোকে তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে আসছে।

প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সামরিক অভিযানের জোরালো সমর্থক ছিলেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিও তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

নতুন আইনটি একই সঙ্গে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ আরও দীর্ঘমেয়াদি করার আইনি কাঠামো তৈরি করেছে।

জ/রা

  বিষয়:   নিষেধাজ্ঞা  আইন  স্বাক্ষর  ট্রাম্প  রাশিয়া  ইরান 

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]