সাজেক খুলে দেওয়ার খবর গুজব, অবরোধ অব্যাহত

ভ্রমণ

সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও বাস্তবে পর্যটনকেন্দ্রটি চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে গুজবে বিভ্রান্ত হয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা না দিতে পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলো।

2026-11-13T18:29:52+06:00
2026-11-13T18:29:52+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
ভ্রমণ
সাজেক খুলে দেওয়ার খবর গুজব, অবরোধ অব্যাহত
⏲ ৬:২৯ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও বাস্তবে পর্যটনকেন্দ্রটি চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে গুজবে বিভ্রান্ত হয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা না দিতে পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলো।

সাম্প্রতিক সময়ে সাজেকের পরিস্থিতি ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। তবে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক পর্যটনকেন্দ্র আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা বা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।

খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাজেক ভ্যালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমিতির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তা জানানো হবে।

বিজ্ঞপ্তিতে পর্যটকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান দিয়ে সাজেকের উদ্দেশে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত রিসোর্ট ও গাড়ি বুকিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সাজেকবাসীর পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি চলবে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে পর্যটকদের সাজেকের উদ্দেশে যাত্রা না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাজেকের উদ্দেশে রওয়ানা হয়ে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ক্ষতির সম্মুখীন হলে তার দায় ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ বহন করবে না।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সড়কে অবরোধ চলমান। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



জ/বা


  বিষয়:   ভ্রমণ  সাজেক ভ্যালি  অবরোধ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত