সৌদি আরবের রাজধানী রিয়াদে দেবিদ্বার উপজেলার (কুমিল্লা-৪) সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহকে গণসংবর্ধনা দিয়েছে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন।
ওমরাহ পালন শেষে রিয়াদ সিটিতে পৌঁছালে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন, সৌদি আরবের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব রুস্তম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জসিম সরকার, আনোয়ার পারভেজ, আব্দুল করিম, সেলিম সরকার, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমানসহ অন্যরা।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ প্রবাসীদের জন্য নির্বাচন-পূর্ব সময়ে দেওয়া তিনটি ওয়াদা দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে নয় দিনের সফরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগ সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের অধিবেশনে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
জ/উ