আমিশা প্যাটেলের বাড়িতে ভয়াবহ চুরি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-13T09:56:05+06:00
2026-09-13T09:56:05+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
আমিশা প্যাটেলের বাড়িতে ভয়াবহ চুরি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৬ এএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেটের বাসভবনে চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। গত জানুয়ারিতে বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ রুপি মূল্যের একটি হিরার বালা খোয়া যায়। তবে ঘটনার প্রায় ছয় মাস পর বিষয়টি পুলিশের কাছে গড়িয়েছে।

চুরির ঘটনায় শুরু থেকেই আমিশার গৃহপরিচারিকা সীমার ওপর সন্দেহ করেন পরিবারের সদস্যরা। প্রায় দেড় বছর ধরে অভিনেত্রীর বাড়িতে কাজ করা ওই নারীর কাছে একাধিকবার হিরার বালাটি ফেরত দিতে বলা হয় এবং চুরির কথা স্বীকার করার অনুরোধও করা হয়। কিন্তু পাঁচ-ছয় মাসেও বিষয়টির কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন আমিশার মা আশা প্যাটেল।

মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় মামলা রুজু করে তদন্ত চালানোর পর অভিযুক্ত গৃহপরিচারিকাকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশি জিজ্ঞাসাবাদ চললেও এখনো চুরি যাওয়া হিরার বালাটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে চুরির ঘটনায় আইনি লড়াইয়ের পাশাপাশি পেশাগত কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন আমিশা প্যাটেল। ২০০১ সালের ব্লকবাস্টার ‘গদর’ সিনেমার সিক্যুয়েল ‘গদর ২’-এর সাফল্যের পর আবারও দর্শকদের প্রিয় সাকিনা চরিত্রে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘গদর ৩’-এর কাজ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]