ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে লিফলেট বিতরণ করবে বিএনপি

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-13T10:59:32+06:00
2026-09-13T10:59:32+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে লিফলেট বিতরণ করবে বিএনপি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত প্রচারের উদ্যোগও নেওয়া হবে।

গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবীর রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো নিয়েও আলোচনা করা হয় এবং উদ্যোগগুলোর জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং সংক্রমণ থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে এটিও একটি। এর পাশাপাশি আরও কিছু উদ্যোগ ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরা সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে মাঠপর্যায়ে কাজ করবেন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ এবং জনগণকে সচেতন করতে বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণ করা হবে। দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা এসব প্রচারপত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে।

রুহুল কবীর রিজভী আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার করা হবে। এ বিষয়ে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ডেঙ্গু সচেতনতা নিয়ে বিএনপি ও সরকার যেসব কর্মসূচি গ্রহণ করেছে, সেগুলো সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে। ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপও ব্যাপকভাবে প্রচার করা হবে, যাতে মানুষ এ বিষয়ে আরও সচেতন হতে পারে।

রিজভী বলেন, স্কুল, মাদরাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার যথাযথ ব্যবস্থা থাকতে হবে। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমিটিকে আবর্জনা রাখার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে দলীয়ভাবে এসব বিষয় পর্যবেক্ষণও করা হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]