পাঁচবিবিতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকন্দনপুর গ্রামে উম্মে আম্মারা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ শয়নকক্ষের ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

2026-09-10T21:38:30+06:00
2026-09-10T21:38:30+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম 
ছবি- পাঁচবিবি থানা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকন্দনপুর গ্রামে উম্মে আম্মারা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ শয়নকক্ষের ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরী আম্মারা উপজেলার দৈবকন্দনপুর গ্রামের মোঃ আনিছুর রহমানের কন্যা।
‎পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উম্মে আম্মারা তার ছোট বোন মোছা. আমেনা খাতুনকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যায়। রাতের কোনো একসময় সে গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকালে আনুমানিক ৬টার দিকে ছোট বোন আমেনা ঘুম থেকে উঠে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত ঘরে গিয়ে রশি কেটে তাকে নিচে নামায়। 

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। তবে কি কারনে সে এমনটা করল তা জানা যায়নি।

‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ইউডি মামলা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  পাঁচবিবি  লাশ উদ্ধার 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]