ফেনী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

ফেনী প্রতিনিধি

দেশজুড়ে

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫২ লাখ ৯১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালান পণ্য ও ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

2026-09-10T18:05:51+06:00
2026-09-10T18:05:51+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধারকৃত মাদক
ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫২ লাখ ৯১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালান পণ্য ও ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গাঁজা ছাড়াও বিভিন্ন ধরনের শাড়ি, কামিজ, ফেসওয়াশ, বিস্কুট, চকলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৫২ লাখ ৯১ হাজার টাকা।

এছাড়া ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে বিজিবি। অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা চোরাচালান পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে এবং জব্দ করা মাদক নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।সীমান্ত সুরক্ষায় বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে সর্বাত্মকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



জ/বা




  বিষয়:   দেশজুড়ে  ফেনী  বিজিবি  মাদক  জব্দ 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]