শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারিত হবে: আইনমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-09T15:46:15+06:00
2026-09-09T15:46:15+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারিত হবে: আইনমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে বিয়ে ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করা শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হবে নাকি আপিলের সুযোগ পাবেন—এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরে আপিল করতে চাইলে বিষয়টি আইন অনুযায়ী নির্ধারণ করা হবে।

তিনি বলেন, কোনো ব্যক্তির আপিলের অধিকার রয়েছে কি না, সেটি আলাদাভাবে ব্যক্তিবিশেষের ক্ষেত্রে ব্যাখ্যার বিষয় নয়। প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ব্যবস্থা চালু হলে বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি বহুবিবাহ ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি ঠেকানো সম্ভব হবে। একই সঙ্গে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্যও সহজে যাচাই করা যাবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]