জামিনে কারামুক্ত বিদিশা সিদ্দিক

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-08T19:55:00+06:00
2026-09-08T19:55:00+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
জামিনে কারামুক্ত বিদিশা সিদ্দিক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার অলিভা শারমিন।

তিনি জানান, প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক এ কারাগারে বন্দি ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, রাজধানীর গুলশান থানায় দায়ের করা ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

এর আগে গত ২০ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায়ের দিন আদালতে উপস্থিত না থাকায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। হাইকোর্ট থেকে জামিনের আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]