ফেনীতে বিজিবির অভিযানে ৪২ কেজি গাঁজা ও বিদেশি মদ জব্দ

ফেনী প্রতিনিধি

দেশজুড়ে

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

2026-09-08T18:02:24+06:00
2026-09-08T18:02:24+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ফেনীতে বিজিবির অভিযানে ৪২ কেজি গাঁজা ও বিদেশি মদ জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম 
বিজিবির অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ৪২ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। 

তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।জব্দ করা মাদক ও অন্যান্য মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  ফেনী  মাদক  বিজিবি 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]