হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না ভারত

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-08T16:42:37+06:00
2026-09-08T16:42:37+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না ভারত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হলে তাঁর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে একটি উচ্চপর্যায়ের ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়।

ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশের কর্মকর্তাদের জানায়, শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত নয়। তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তাঁর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আনন্দবাজারের দাবি, বৈঠকে ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে স্পষ্টভাবে জানায়, কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না নয়াদিল্লি।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে আগ্রহী এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিকবার জানিয়েছেন। তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনাকে কীভাবে দেশে ফেরানো হবে, সে বিষয়ে আওয়ামী লীগ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

এদিকে বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়েও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন আগে কাশ্মীরে সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব তথ্য ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]