যোগ্যতা-অভিজ্ঞতা ও আলোচনায় আবুল কালাম আজাদ পিন্টু

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

2026-09-07T10:44:21+06:00
2026-09-07T10:44:21+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
যোগ্যতা-অভিজ্ঞতা ও আলোচনায় আবুল কালাম আজাদ পিন্টু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ এএম 
ফাইল ছবি
আসন্ন বাসাইল পৌরসভা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতি ও সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ পিন্টু।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে স্থানীয়দের কাছে তিনি পরিচিত মুখ বলে দাবি করছেন তাঁর সমর্থকেরা।

পেশাজীবনের শুরুতে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন আবুল কালাম আজাদ পিন্টু। ছাত্রজীবন থেকেই স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। পরবর্তী সময়ে দীর্ঘদিন বাসাইল উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন এবং দলকে সংগঠিত করতে ভূমিকা রাখেন।

রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। ঐতিহ্যবাহী হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন পিন্টু। ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনকল্যাণকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পায় বলে সমর্থকদের দাবি।

তরুণদের পাশাপাশি প্রবীণদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা রয়েছে। সচেতন মহল ও সাধারণ ভোটারদের একটি অংশের মতে, পৌরসভার উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন।

তাদের প্রত্যাশা, আসন্ন পৌরসভা নির্বাচনে আবুল কালাম আজাদ পিন্টুর মতো অভিজ্ঞ নেতৃত্বকে সমর্থনের মাধ্যমে বাসাইল পৌর এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]